# মো. আলাল উদ্দিন :-
২৬ মার্চ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষ থেকে সকাল ৭টায় উপজেলার পানাউল্লারচর বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা। এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর সম্মানিত উপদেষ্টা ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, নিসচার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, নিসচার পৃষ্ঠপোষক ভিপি মো. সাইফুল হক, নিসচার সাবেক সহ-সভাপতি ও রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক ও নিসচা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মো. আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, সাবেক সদস্য প্রভাষক সজল কুমার দেব, সদস্য হাজী জামান ও কাকলী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মাহফুজ।