• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

যুক্তরাজ্য প্রবাসী টিটুর উদ্যোগে পাকুন্দিয়ায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরীব-দুস্থ্য, এতিম, অসহায় ও পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান টিটু শিকদারের আয়োজনে পাকুন্দিয়া সদর ঈদগাহ গেইেটের সামনে প্রায় ছয় শতাধিক রোজাদারদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন কামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, পৌর শ্রমিকদলের সভাপতি হাদিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান রানা, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আরমান।
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান টিটু শিকদার বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইফতার বিতরণের আয়োজন করেছি। আমি নেতা হতে আসিনি। এলাকার মানুষজনদের সেবা করার জন্য এসেছি। বিগত সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে আহত ও অস্বচ্ছল নেতাদের সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। আমি আমার এলাকার মানুষজনদের দোয়া চাই এবং আপনাদের পাশে থাকতে চাই।
এর আগে উপজেলার থানা ঘাট এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান টিটু শিকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পাকুন্দিয়া পৌরসদর বাজারে নিয়ে আসেন বিপুল সংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *