• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

সালুয়া ইউনিয়ন অনলাইন বিএনপি প্রবাসী একতা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন অনলাইন বিএনপি প্রবাসী একতা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার উপজেলার এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি’র সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সৌদি আরব রিয়াদ পূর্বাঞ্চল নাসিম শাখা বিএনপির সভাপতি মাসুদ রানা মাইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এম.এ হান্নান ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত অভিভাবক প্রতিনিধি মো. ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার এসআই শুভ আহমেদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, সালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক মিয়া, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুধাংশু চন্দ্র সূত্র ধর, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মজনু মিয়া, সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব, মুখলেছুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হারুন আল রশীদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালুয়া ইউনিয়ন অনলাইন বিএনপি একতা পরিষদ এর পৃষ্ঠপোষক আজিজুল রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *