# মিলাদ হোসেন অপু :-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভৈরব শহর পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম। আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ভৈরব বাজার লঞ্চঘাট, শহর ফাঁড়ি, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী, রেলওয়ে থানা অফিসার ইনচার্জ সাইদ আহমেদ, নৌ থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান ও হাইওয়ে থানা অফিসার ইনচার্জ সাহাবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, চলছে রমজানের শেষ মুহূর্ত সেই সাথে ঈদ আসন্ন। ঘরমুখো মানুষের পদচারণা বেড়েই চলেছে। ভৈরব থেকে বিভিন্ন জেলা উপজেলার মানুষের নৌপথে ও সড়ক পথে যাত্রা নিরাপত্তা ও ভৈরব বাজার ব্যবসায়ীদের নিরাপত্তা মনিটরিংসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছেন ডিসি ও এসপি মহোদয়।
রমজানের শুরুতেই ভৈরবের আইনশৃঙ্খলার পরিস্থিতি জোরদার করা হয়েছে। এ দিকে মানুষের কোন রকম জনদুর্ভোগ ও নিরাপত্তার বিঘ্ন না ঘটে সেই নির্দেশনা দেন।