• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে ৩৭ কেজি গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ৩৭ কেজি গাঁজা ও ইয়াবাসহ
মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জে ৩৭ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও দুই হাজার টাকার জাল নোটসহ এক মাদকের ‘গডফাদার’ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা ৪ মার্চ বুধবার দুপুরে জেলা সদরের নগুয়া বটতলা এলাকার ভাড়া বাসা থেকে ৩৭ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও এক হাজার টাকার দু’টি জাল নোটসহ ভৈরবের চণ্ডিবের এলাকার মৃত আকরাম আলীর ছেলে কামরুল ইসলাম কাজলকে (৪৫) গ্রেফতার করেছেন। জিজ্ঞাসাবাদে কাজল জানিয়েছেন, তিনি গাঁজাগুলি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ চাবাগান এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য এক কেজি করে প্যাকেট করেছিলেন। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *