• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
আজ ২৫ মার্চ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা দলের কমলপুরস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার আমীর মাওলানা কবির হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার সেক্রেটারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ মুসা খান, খেলাফত মজলিশ কিশোরগঞ্জ জেলার সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল আহাদ, ভৈরব উপজেলা সভাপতি মাওলানা. সাইফুল ইসলাম সাহেল, আলেম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-আমিন, জামায়াতে ইসলামী ভৈরব  উপজেলার সাবেক আমির কামরুল ইসলাম পৌর শাখার আমির মো. শাজাহান সরকার সেক্রেটারী মো. হাবিবুর রহমান মিঠু, কুলিয়ারচর উপজেলার  আমির মাওলানা রফিকুর রহমান ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল রাজিব। দোয়া পরিচালনা করেন কালীপুর মাদ্রাসার সাবেক অধ‍্যক্ষ মোহাম্মদ আলী।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জামায়াতে ভৈরব উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা প্রভাষক আব্দুল মতিন। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ভৈরব ও কুলিয়ার চরের বিভিন্ন কলেজের অধ‍্যাপক, মাদ্রাসার অধ‍্যক্ষ, চিকিৎসক, ব‍্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন ও আলেম ও শিক্ষার্থীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *