# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জস্থ নিকলী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ সোমবার জেলা শহরের উজানভাটি রেস্তঁরায় আয়োজিত ইফতার মাহফিলে সমিতির সদস্যগণ অংশগ্রহণ করেন। ইফতারের আগে সমবেত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সাবেক এপিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, বীর মুক্তিযোদ্ধা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদুল হক, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ ও গাঙচিল রেস্তঁরার মালিক আবু সাঈদ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।