• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় মাদক ব্যবসায় বাধা, ছাত্রদল সভাপতিকে কুপিয়ে জখম

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল সভাপতি মির্জা হায়দার সিয়ামকে (২৮) কুপিয়ে জখম করেছে এক মাদক ব্যবসায়ী। ২৩ মার্চ রোববার সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম উপজেলার পুলেরঘাট আঞ্চলিক শাখা ছাত্রদলের সভাপতি। তিনি ওই গ্রামের অ্যাডভোকেট মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলিয়া গ্রামের শফিকের ছেলে শিহাব (২৫) এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছে। বিষয়টি জানতে পেরে সিয়াম মাদক ব্যবসা পরিচালনায় বাধা দেয় এবং প্রশাসনকে বিষয়টি অবগত করে। পরে শিহাব পুলিশের হাতে আটক হয়ে কিছুদিন কারা ভোগের পর জামিনে মুক্ত হয়ে আসে। এর জেরে রোববার সন্ধ্যায় ছুরি ও চাপাতি নিয়ে সিয়ামের বাড়িতে গিয়ে তাকে এলোপাতারী কুপিয়ে জখম করে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে প্রাণে রক্ষা করে। পরে স্থানীয় লোকজন শিহাবকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিহাবকে আটক করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহীন আলম জনীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আহত সিয়ামকে দেখতে হাসপাতালে ছুটে যান।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, অভিযুক্ত শিহাবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *