# রাজন সরকার :-
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে বিএনপির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চরফরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি মো. কামাল উদ্দিন কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবদুল কদ্দুছ, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল হক জর্জ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এবিএম বোরহান উদ্দিন, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাকিল মাহমুদ সম্রাট প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতি সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।