• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরীব-দুস্থ্য, এতিম, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রদল। ১৭ মার্চ সোমবার বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহ গেইটের সামনে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে সাড়ে পাঁচ শতাধিক ইফতার বিতরণ করা হয়।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল জানান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের সুস্থ্যতা, দীর্ঘায়ূ কামনায় ইফতার বিতরণ করেছি। আমরা পৌরসদর বাজারে ঘুরে ঘুরে পথচারীদের মাঝে এসব ইফতার বিতরণ করতে পেরে খুবই আনিন্দত।
এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম জনী, পৌর ছাত্রদলের আহবায়ক মো. শামছুল আলম সবুজ, সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা, সদস্য সচিব আরমান হোসেন প্রমুখ ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *