• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

মোবাইলে কথা বলা অবস্থায় ট্রনে কেটে এক ব্যক্তি নিহত

মোবাইলে কথা বলা
অবস্থায় ট্রনে কেটে
এক ব্যক্তি নিহত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তিনি নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আব্দুল মজিদ (৪৫) বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া।
তিনি জানিয়েছেন, আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর এসারসিন্দুর প্রভাতী ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী বাড়ি এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা তাঁকে জানিয়েছেন, নিহত আব্দুল মজিদ রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি শুনতে পাননি। মরদেহ ময়না তদন্ত করানো হবে। বাড়িতে স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে ওসি লিটন মিয়া জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *