• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের কমিটি

চীন প্রত্যাগত সকল শিক্ষার্থীই করোনামুক্ত

কিশোরগঞ্জে করোনা ভাইরাস
নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের কমিটি

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমানের স্বাক্ষরে গত ১ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে সভাপতি, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানকে সদস্য সচিব, পুলিশ সুপার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সদর উপজেলার চেয়ারম্যান, সদর পৌরসভার মেয়র, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালককে এ কমিটির সদস্য করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান কমিটির উপদেষ্টা থাকবেন। কমিটির কার্যপরিধিতে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেন্টাইনসহ প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সহায়তা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং করোনা ভাইরাস সংক্রান্ত যে কোন তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জাতীয় কমিটির পরামর্শ গ্রহণ করার কথা বলা হয়েছে।
৩ মার্চ মঙ্গলবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে কমিটির প্রথম সভা হয়েছে। সভায় জানানো হয়, বিশ্বের ৭০টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বাংলাদেশে কোন করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে সম্প্রতি কিশোরগঞ্জের সদর উপজেলা ও নিকলীতে কয়েকজন চীন প্রত্যাগত শিক্ষার্থীকে হোম কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হয়েছে। তাদের মধ্যেও করোনা ভাইরাসের কোন উপস্থিতি পাওয়া যায়নি বলে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন। সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’টি কক্ষ পুরুষ ও নারী রোগীদের কোয়ারেন্টাইনের জন্য রাখা হবে। এর জন্য চিকিৎসা সংক্রান্ত উপকরণ ও চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবলও প্রস্তুত থাকবে। এছাড়াও সকল উপজেলা হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতেও কোয়ারেন্টাইন ওয়ার্ড প্রস্তুত রাখা হবে বলে সভায় জানানো হয়। জেলা পরিষদ ও পৌরসভা কর্তৃপক্ষ স্বাস্থ্য কর্মীদের জন্য গাউন ও মাস্কসহ প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ দেবেন বলেও সভায় জানানো হয়। সভায় করোনা ভাইরাস ছড়ানোর উপায় ও প্রতিরোধের উপায় সংক্রান্ত মন্ত্রণালয় থেকে পাঠানো একটি প্রচারপত্র নিজেরা ছাপিয়ে জেলার সর্বত্র বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। সাবানের সংস্পর্শে করোনা ভাইরাস মারা যায় বলে সবাইকে বাইরে থেকে বাসায় বা কর্মস্থলে ফিরে সাবান দিয়ে হাতমুখ ভালভাবে ধোয়ার পরামর্শ দেয়া হয়েছে। সভায় তথ্য অফিসের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করারও সিদ্ধান্ত নেয়া হয়। আর আগামী ৮ মার্চ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারদেরও এ ব্যাপারে নির্দেশনা দেয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। জেলায় কোন জটিল করোনা রোগীর সন্ধান পেলে তাকে ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে। কারণে ওই হাসপাতালটি কেবল করোনা রোগীদের জন্যই প্রস্তুত রাখা হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া চীন ভ্রমন না করা এবং চীন থেকে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করারও আহবান জানানো হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুলতানা রাজিয়াসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *