• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কলাগাছে নির্মিত শহীদ মিনারে ভালবাসা মাখানো পুষ্পাঞ্জলি

কলাগাছে নির্মিত শহীদ মিনারে
ভালবাসা মাখানো পুষ্পাঞ্জলি

# নিজস্ব প্রতিবেদক :-
কেউ ফুল দিয়েছেন কিশোরগঞ্জ জেলা শহরের সরকারী গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেউ ফুল দিয়েছেন বিভিন্ন উপজেলা সদরের শহীদ মিনারে। আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়েছে তাদের নিজস্ব স্থায়ী শহীদ মিনারে। কিন্তু গ্রামীণ জনপদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব কোন স্থায়ী শহীদ মিনার নেই। শিক্ষক-শিক্ষার্থীরা পরম শ্রদ্ধা আর মমতা দিয়ে তৈরি করেছেন কলা গাছের শহীদ মিনার। তিনটি কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে র‌্যাপিং পেপারে মুড়িয়ে তাতে সাঁটিয়ে দিয়েছেন জাতীয় পতাকা। আর এই শহীদ মিনারে গতকাল সকালে ছাত্র-শিক্ষকরা প্রভাব ফেরি করে এসে ফুল দিয়েছেন। এসময় প্রভাতফেরির সাথে আসা অটোরিকশায় মাইক লাগিয়ে বাজানো হয় অমর সঙ্গীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’। গতকাল সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এমন দরদ মাখানো দৃশ্য দেখা গেছে।
এটি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মইশাখালী এলাকার ইত্তেবা স্কুল এন্ড কলেজের চিত্র। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সামছুল হুদা নাঈম জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি করা হয়। আগে ভাড়া বাড়িতে ছিল। সম্প্রতি নিজস্ব জায়গায় স্থানান্তর করা হয়েছে। সামর্থ্যরে অভাবে একটি স্থায়ী শহীদ মিনার করা হয়নি। ফলে শুরু থেকেই কলা গাছ দিয়ে পরম যত্নে শহীদ মিনার তৈরি করে তাতেই পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তিনি এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। শিক্ষার্থীদেরও একই দাবি, সরকার যেন তাদেরকে একটি সুন্দর স্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *