• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে রাস্তার পাশ থেকে চাউল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার পাশ থেকে চাউল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৯ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টায় উপজেলার বাজরা বাসস্ট্যান্ড সংলগ্ন কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি এলাকা থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহত চাল ব্যবসায়ী উবাইদুল্লাহ পাইলট (৪৫) বাজরা মাছিমপুর মুন্সি বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। সে বাজরা বাসস্ট্যান্ডে চাউলের ব্যবসা করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল্লাহ পাইলট প্রতিদিনের মত দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় গেলে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে।
এ বিষয়ে নিহতের চাচা সাগর মিয়া বলেন, আমার ভাতিজার কোন শত্রু থাকার কথা না। কি কারণের আমার ভাতিজাকে গলাকেটে মেরে ফেললো কিছুই বলতে পারছি না। ভাতিজার সংসারের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এখন কি হবে তাদের। আমি চাই দ্রুত খুনিদের খোঁজে বের করে আইনের আওতায় এনে সাজা দেয়া হোক।
এ বিষয় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, খবর পেয়ে নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *