• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা করেনি দাবিতে ভৈরব ছাত্রদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

# মিলাদ হোসেন অপু :-
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নাম জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ভৈরব পৌর ও উপজেলা ছাত্রদল। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টায় শহরের বঙ্গবন্ধু সরণি চাঁন ভান্ডারের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পৌর শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজুয়ান উল্লাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ, সরকারি হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শিব্বির আহমদ হামি ও সদস্য সচিব আক্তারুজ্জামান আকাশ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীরা আমাদের ভাই। ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেনি। আমাদের ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে সারা দেশে মিথ্যা ও বানোয়াট অপবাদ চালানো হচ্ছে। হামলা করেছে জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা। আমরা ভৈরব ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *