• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ভৈরব সার্কেলের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

# মিলাদ হোসেন অপু :-
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৈরব বাজার কলাপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৯০ হাজার শলাকা বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ সিগারেট বিক্রির অপরাধে ব্যবসায়ীদের কঠোর সতর্ক করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ভৈরব সার্কেল কর্মকর্তা তাহমিদ আহমেদ।
এ সময় অভিযানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ভৈরব সার্কেল এর সহকারী কর্মকর্তা তানভির রায়হান ও বিপ্লব কান্তি সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, কতিপয় অসাধু কিছু ব্যবসায়ীরা সিগারেট, বিড়ি ও তামাকজাত পণ্য উৎপাদনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ রাজস্ব ফাঁকি বন্ধ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুলিশ, আনসার, বিজিবি ও কাস্টমস প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। এই টিম মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-৮২ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে হাট বাজার, দোকান, গুদামসহ সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ভৈরবে ৯০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করে।
সিগারেট গুলোর মধ্যে রয়েছে ফিউচার কিংস, পেট্রোন, ভার্জিন, ওরিস সুইচ মেনথল অরেঞ্জ, ওরিস সিলভার, ওরিস পালস, মন্ড স্ট্রবেরি, মন্ড গ্রিন অ্যাপল, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস অ্যাপল মিন্ট, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস স্ট্রবেরি, এলিগ্যান্স স্ট্রবেরি, লুভিন স্ট্রবেরি, লুভিন প্যান মাসালা, লুভিন চকোলেট, লুভিন গাম মিন্ট, লুভিন সোর অ্যাপল, ৩০৩ এসএস ব্রাউন ব্র্যান্ডসহ বিভিন্ন নামের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ভৈরব সার্কেল কর্মকর্তা তাহমিদ আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য সরকার রাজস্ব হারাচ্ছে। ভ্যাট ফাঁকি দিয়ে ভৈরবে বিদেশি সিগারেট বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাই পথে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি কুচক্রী মহল সিগারেট আমদানি রপ্তানি করছে। আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *