• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে দোকান ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে সিএনজি পাম্পসহ দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর, আহত ২০

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে দোকান ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী পুরুষসহ ২০ জন আহত হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় পৌর শহরের রমজান মিয়ার বাড়ি ও আড়াই ব্যাপারি বাড়ির যুবকদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত শফিক মিয়া (৫০), অনিক মিয়া (২১), মানিক মিয়া (৪৫), ভ্ট্টুু মিয়া (৩৫), আব্দুল রহিম (১৬), রোকেয়া বেগম (৪৫), সুজন (৩৪), অনিক মিয়া (১৬), দিনার (২৭), শ্রাবন (২১), সোহাগ (৪০) ও নাদিম মিয়া (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শফিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক উম্মে হাবীবা জুঁই।
এছাড়া এ ঘটনায় আলমগীর মিয়া (৪০), কামাল মিয়া (৪৮), বিল্লাল মিয়া (৫০) ও মেহেদী (২৮) আহত হয়েছে। এদের মধ্যে মেহেদীকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকি অন্যান্য আহতরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আড়াই ব্যাপারী বাড়ির শফিক মিয়া সিলেট বাসস্ট্যান্ড এলাকার রমজান মিয়ার বাড়ি সজীব মিয়া দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হলে সজীব মিয়ার চাচা ও ভাই নাদিম মিয়া দোকান ভাড়া দিতে সজীব মিয়াকে বাধা দেন। এ ঘটনায় রাত ৮টায় দোকানে সজীব মিয়ার সাথে তার ভাই ও চাচার বাকবিতণ্ডা হয়। এসময় শফিক মিয়া তাদের ঝগড়া করতে বাধা দিলে শফিক মিয়ার সাথেও বাকবিতণ্ডায় জড়ায় সজীব মিয়ার চাচা ও ভাই। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। তাৎখনিক স্থানীয়রা বিষয়টি মীমাংসা করতে সালিশি দরবার করতে গেলে রমজান মিয়ার বাড়ির লোকজন শফিক মিয়াকে সালিশে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরক্ষণেই রাত নয়টায় বিষয়টি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। এসময় উভয় পক্ষ দা, বল্লম, ইটপাটকেল, লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সিলেট বাসস্ট্যান্ডে থাকা একটি সিএনজি পাম্প, দুইটি খাবার হোটেলসহ বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করা হয়। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ ২০ জন আহত হয়েছে।
এ বিষয়ে সিএনজি পাম্প ম্যানেজার তুর্জয় মিয়া বলেন, আমরা পাম্পে বসেছিলাম। হঠাৎ কিছু লোকজন ইটপাটকেল লাঠিসোঁটা নিয়ে পাম্পে হামলা করে ভাঙচুর করে। আমি নিজেও ইটের আঘাতে আহত হয়েছি। আমাদের কি অপরাধ। ঝগড়ার বিষয়ে আমরা কিছুই জানি না।
এ বিষয়ে রমজান মিয়ার বাড়ির বিল্লাল মিয়া বলেন, আমরা চাচা ভাতিজার মধ্যে দোকান ভাড়া নিয়ে কথা হচ্ছিল। এসময় শফিক মিয়া ও তার ছেলেরা এসে আমাদের মারধর করে। আমার ভাতিজা সজিবকে ফুসলিয়ে ভাড়া নিয়েছে শফিক মিয়া। আমরা তাদের ভাড়া দিতে রাজি না হওয়ায় তারা এসে আমাদের হামলা করে মারধর ও ভাঙচুর করেছে। আমাদের বাড়িতে বেড়াতে আসা মেহদী নামের এক জামাইকে গুরুতর আহতসহ বেশ কয়েকজনকে আহত করে তারা। জামাই মেহেদীকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আড়াই ব্যাপারি বাড়ির অনিক মিয়া বলেন, আমি আর আমার বাবা তাদের বিষয়ে কথা বলারই ইচ্ছে ছিল না। তাদের ভাই ও চাচাদের দরবার। আমার বাবা তাদের ঝগড়া ফিরিয়ে দিয়েছিল। পরে সালিশি দরবারে গেলে আমার বাবাকে কামাল মিয়া ও তার ছেলে অনিক মিয়া এবং দিনার মিয়া এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। আমাকেও কুপিয়ে জখম করেছে। আমার বাবা আহত হওয়ার পর বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *