• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ফাঁসি নিলেন মা, নামালেন ছেলে

ফাঁসি নিলেন মা
নামালেন ছেলে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ফাঁসিতে ঝুলেছেন মা। বাঁচাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী ছেলে মাকে নামিয়ে দেখেন, মা তাঁর ততক্ষণে চিরতরে বিদায় নিয়েছেন। ছেলের চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে এ হৃদয়বিদারক দৃশ্য দেখতে পান। হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কেচরি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জসিম উদ্দিনের স্ত্রী ময়না বেগম (৪৫) চারটি সন্তান রেখে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন।
প্রতিবেশি নাসির উদ্দিন জানিয়েছেন, স্বামী জসিম উদ্দিন একটি প্রাইভেট প্রতিষ্ঠানে সিকিউরিটির চাকরি নিয়ে ঢাকায় আছেন। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ময়নার কিছুটা মানসিক সমস্যা ছিল। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। অন্যরা টের পাওয়ায় পারেননি। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৮টার দিকে এসএসসি পরীক্ষার্থী ছেলে মাহিন তাদের রান্না ঘরে গিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে মাকে নামিয়ে আনেন। কিন্তু ততক্ষণে মা মারা গেছেন। এসময় মাহিনের চিৎকারে নাসির উদ্দিনসহ প্রতিবেশিরা খবর পেয়ে বাড়িতে ছুটে যান।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, তাঁকে এলাকা থেকে ফোন করে ঘটনা জানানো হয়েছে। তিনি পুলিশ পাঠিয়েছেন। অভিভাবকের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *