• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ডেভিল হান্ট অপারেশনে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ ৪ জন আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ডেভিল হান্ট অপারেশনে প্রথম দিনে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কমিশনারসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারি দিনভর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে আটককৃতরা হলেন, পৌর শহরের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক কমিশনার আফজাল হোসেন ভূঁইয়া (৬৭)। তিনি ভৈরব বাজারের হাজি আবু নছর ওহিদ ভূঁইয়ার ছেলে। আটক অন্যান্য আসামিরা হলেন, শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার হাজী আব্দুর রহমান মিয়ার ছেলে ও আওয়ামী লীগ সক্রিয় কর্মী নান্নু মিয়া (৬২), গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকার কালা মিয়ার ছেলে ও আওয়ামী লীগ সক্রিয় কর্মী বাদল মিয়া (৩৮) ও শিবপুর ইউনিয়নের মৃত ইদ্রিস মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুর্শিদ মিয়া (৫০)।
এ তথ্য নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, আটককৃত চারজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতার উপর হামলা ও নাশকতার পরিকল্পনাকারী। দিনভর অভিযানে তাঁদের আটক করা হয়েছে। আসামিদের ভৈরব থানা ভাঙচুর মামলায় রাতেই কারাগারের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *