• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মায়ের সাথে অভিমান করে জিমহা (১৪) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় পৌর শহরের লক্ষ্মীপুর তাঁতারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরী জিমহা বেগম ওই এলাকার মিঠু মিয়ার মেয়ে।
স্থানীয় ও স্বজনরা জানায়, সকালে ঘুম থেকে ওঠে কাজের জন্য মেয়েকে বকাবকি করেন মা মুক্তা বেগম। কিশোরী জিমহা সবজি ধুয়ে আনার পর ভালো করে ধুয়া হয়নি বলে বকাবকি করে মা। নিহত কিশোরীর মা মুক্তা বেগম স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন। তার বাবা ঢাকায় একটি ওয়ার্কসপে কর্মরত। মা মেয়ের তর্কাতর্কি শেষে মা তার কর্মস্থলে চলে যায়। কিছু সময় যেতে না যেতেই খবর পায় মেয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়দের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের মামা শরীফ মিয়া বলেন, আমার ভাগ্নি অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো। পরিবারে তারা ২ ভাই ২ বোন। বোনদের মধ্যে সে বড়। মাতো শাসন করবেই, তাই বলে সে অভিমান করে আত্মহত্যা করবে। আমরা পরিবারের কেউ বিষয়টি মেনে নিতে পারছি না।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, মার সাথে অভিমান করে কিশোরী জিমহা আত্মহত্যা করেছে বিষয়টি শুনেছি। হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *