• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ফ্যাসিবাদ ও দোসরদের রোখার ঘোষণা বৈষম্যবিরোধীদের

ফ্যাসিবাদ ও দোসরদের রোখার
ঘোষণা বৈষম্যবিরোধীদের

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে কেন্দ্র ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন জেলা কমিটি আনন্দ শোভাযাত্রা করেছে। এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শহরের সরকারি গুরুদয়াল কলেজের শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ দেশে ফ্যাসিবাদ ও তার দোসরদের রোখার জন্য সকল ছাত্র-জনতার প্রতি আহবান জানিয়েছেন। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাঁরা সকল শহীদের রাষ্ট্রীয় মর্যাদা এবং শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের পতাকাতলে সকল ছাত্র-ছাত্রীকে সমবেত হওয়ার আহবান জানিয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের ৬ ফেব্রুয়ারির স্বাক্ষরে আগামী ৬ মাসের জন্য ৩২১ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হয়েছেন কিশোরগঞ্জের ঈশাখাঁ ইন্টারন্যানাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ইকরাম হোসেন। সদস্য সচিব হয়েছেন নিউ মডেল কলেজের ছাত্র মো. ফয়সাল প্রিন্স।
নতুন কমিটি উদযাপনের লক্ষ্যে সোমবার সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সমাবেশে সংগঠনের আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, মুখ্য সংগঠক শরীফুল হক জয়, ১নং যুগ্ম-আহবায়ক মামুন আহমেদ, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান রনি প্রমুখ বক্তৃতা করেন। এর পর একটি আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *