• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

হোসেনপুরে শ্বশুরবাড়িতে হামলার শিকার ও মিথ্যা মামলার প্রতিবাদে জামাইয়ের সংবাদ সম্মেলন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শ্বশুরবাড়িতে হামলা ও অপহরণের শিকার হয়েছেন জামাই আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়াও স্ত্রী মোমেনা খাতুনের দায়ের করা মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন তিনি। এসব বিষয় নিয়ে ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা সদরে একটি ভবনের কক্ষে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাসুদ।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাসুদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোদ্দ বাটরা গ্রামের গওসুল হকের ছেলে।
অভিযুক্ত মোমেনা খাতুন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর চরপুমদী গ্রামের এমদাদুল হকের মেয়ে। তিনি আব্দুল্লাহ আল মাসুদের দ্বিতীয় স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মাসুদ জানান, গত ২০২২ সালে মোমেনা খাতুনকে বিয়ে করার পর গাজীপুর বোর্ড বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। আমি মালয়েশিয়ায় প্রবাসে থাকার সুবাদে মোমেনা খাতুন পরকীয়ায় প্রেমে জড়িয়ে পড়ে। তার কথিত প্রেমিক কিশোরগঞ্জ শহরের বাসিন্দা সোহেলের সহযোগীতায় বিভিন্ন সময়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় মোমেনা খাতুন। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মোমেনা খাতুন আমার নামে মিথ্যা যৌতুকের মামলা করে। মামলার বিষয়ে কিশোরগঞ্জ আদালতে হাজির হলে মোমেনা খাতুন এবং তার কথিত প্রেমিক সোহেল ও তার সহযোগীরা আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এক পর্যায়ে তারা আমাকে অপহরণের চেষ্টা করে। এসময় আমি পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন করি। পরে পুলিশ আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এসব ঘটনার প্রেক্ষিতে আমি আইনী ব্যবস্থা নিতে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করি। এরপর থেকে আমাকে আসামিরা মোবাইলফোনে হুমকী দিয়ে আসছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *