• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের আড়াই মাস পর জামিনে মুক্ত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাজিতপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এম আবুল খায়ের দুই মাস ১৮ দিন পর জামিনে মুক্তি লাভ করেন।
আজ ৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। এসময় কারাফটকে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন। গাড়িবহরসহ যুবদলের নেতাকর্মীরা খায়েরকে নিয়ে বাজিতপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এসময় যুবদলের নেতাকর্মীরা ফুল দিয়ে অভ্যর্থনা পাশাপাশি আহ্বায়ক হিসাবে পূর্ণ পুনর্বহাল করার দাবি জানান।
গত বছরের ১৯ নভেম্বর সেনাবাহিনীর একটি দল উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ১ নলা একটি বন্দুকসহ তাকে আটক করে।
সেদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবুল খায়েরকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেন।
কারামুক্ত যুবদলের সাবেক আহবায়ক এম আবুল খায়ের বলেন, আমি ষড়যন্ত্রের শিকার, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে আটক করানো হয়েছে। কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি আমাকে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসাবে পূর্ণ পুনর্বহাল করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *