• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

জয় বাংলা শ্লোগান দিয়ে গ্রেপ্তার এক কলেজ ছাত্র

জয় বাংলা শ্লোগান দিয়ে
গ্রেপ্তার এক কলেজ ছাত্র

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে জয় বাংলা শ্লোগান দিয়ে উচ্চ মাধ্যমিকের এক ছাত্র গ্রেপ্তার হয়েছেন। তবে তাকে বৈষম্যবিরোধী মিছিলে আক্রমণের একটি মামলায় উল্লেখিত অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ছাত্র করিমগঞ্জের জাফররাবাদ এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সানি। তিনি কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্র। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সানিকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ জানুয়ারি বুধবার করিমগঞ্জের জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ছিল। ক্রীড়ানুষ্ঠান দেখতে গিয়ে অন্য শিক্ষার্থীদের নিয়ে সানি জয় বাংলা শ্লোগান দিতে থাকেন। সানিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে বিচারিক হাকিম আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক সামছুল আলম সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *