• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

তাবলীগের সাথীদের উপর হামলা ও খুনের প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

# মিলাদ হোসেন অপু :-
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত নিরস্ত্র, তাবলীগ সাথীদের উপর নৃশংস হত্যা ও হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি কার্যকরসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষ ওলামা মাশায়েখ ও শুরায়ী নেজামের তাবলীগ জনতা মিছিলে অংশ নেন। ১০ জানুয়ারি শুক্রবার বাদ জুমা ভৈরব পৌর শহিদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভৈরব মারকাযের শূরা সদস্য মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল উদ্দিন, ভৈরব শাহী মসজিদ খতিব মুফতি উমর ফারুক, জিহাদী মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলাম, ইমাম উলামা পরিষদ ভৈরবের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মুফতি আতাউর রহমান, মাওলানা সরাফ উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মুফতি মনির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮ ডিসেম্বর সাদ পন্থীদের হামলায় নৃশংসভাবে ঘুমন্ত নিরপরাধ ৪ সাথীকে খুন করা হয়েছে। সাদ পন্থীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তৌহিদি জনতাকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় ইজরায়েলের দালাল সাদপন্থীরা ২০১৮ সালের ১ ডিসেম্বরের ন্যায় আবারও একই কায়দায় চলতি বছরে এই হত্যা কাণ্ড ঘটিয়েছে।
আগামী ২৫ তারিখ আরেক প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামে লং মার্চের মাধ্যমে প্রয়োজনে সারাদেশ অচল করে দেয়া হবে। সরকার দেখুক আমরা তৌহিদি জনতা এক রয়েছি সাদ পন্থীদের বিরুদ্ধে।
এসময় সাত ইউনিয়নসহ পৌরসভার ইমাম-খতিব, উলামায়ে কেরাম এবং তাবলীগের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *