• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে তথ্য জানার অধিকার দিবস উদযাপন

কিশোরগঞ্জে তথ্য জানার
অধিকার দিবস উদযাপন

মোস্তফা কামাল :

‘মুজিববর্ষের অঙ্গীকার, আমরা দুর্নীতি রুখবো এবার’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার কিশোরগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় সনাক ও টিআইবি’র উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর শিল্পকলা প্রাঙ্গনে বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে আয়োজিত তথ্যমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এছাড়া সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, সনাক কর্মকর্তা অ্যাডভোকেট মায়া ভৌমিক, জেলা রেজিস্ট্রার মো. আবু তালেব, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর-রশিদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রওশন আরা লুৎফুন্নাহার, টিআইবির এরিয়া ম্যানেজার ফজলে এলাহী প্রমুখ। আলোচনা শেষে নাটক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *