• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

# মো. আল আমিন টিটু :-
ভৈরবে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সৌদি প্রবাসী তারেক মিয়া উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার সিনিয়র দায়রা ও জেলা জজ মো. হেলাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হেলাল উদ্দিন জিল্লু মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *