• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ৪০ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ, আটক ২

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা উপস্থিত থেকে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করছেন। -পূর্বকণ্ঠ

ভৈরবে ৪০ লক্ষ টাকার
কারেন্ট জাল জব্দ, আটক ২

# মিলাদ হোসেন অপু :-

বন্দরনগরী ভৈরবে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সরকার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাল বিক্রির সাথে জড়িত কর্মচারী মো. দিপু মিয়া ও মুরশেদ আলী নামে দুইজনকে আটক করা হয়েছে।
আজ ২৯ জুন সোমবার ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট হিমাদ্রী খীসা ভৈরব শহরের চক বাজারে অভিযান চালিয়ে ২ হাজার ৫শ কেজি নিষিদ্ধ এসব কারেন্ট জাল জব্দ এবং জাল বিক্রির সাথে জড়িত থাকার কারণে এই দুইজনকে আটক করেন।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো. লতিফুর রহমান।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে ভৈরব বাজারে অসাধু জাল ব্যবসায়ীরা সরকার নিষিদ্ধ অবৈধ কারেন্ট বিক্রি করে আসছে। তবে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জাল ব্যবসায়ী শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামের আক্কেল আলীর ছেলে এরশাদ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান এরশাদ স্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। ওই সময় এই প্রতিষ্ঠান থেকে কর্মচারী দিপু মিয়াকে আটক করা হয়েছে। অপর ব্যবসায়ী একই এলাকার ইসহাক মিয়ার ছেলে সায়মন মিয়ার সায়মন স্টোরে অভিযান চালিয়ে কর্মচারী মুরশেদ আলীকে আটক করা হয়। এসময় এই প্রতিষ্ঠান থেকেও বিপুল পরিমাণে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে আটককৃত দিপু মিয়াকে ৫ হাজার ও মোরশেদ মিয়াকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ প্রায় ৪০ লাখ টাকার ২ হাজার ৫ শ কেজি কারেন্ট জাল জব্দ করেছি।
এছাড়া অবৈধ এই কারেন্ট জাল বিক্রির সাথে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া জব্দকৃত এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *