• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কটিয়াদীতে মনোহারী দোকান আগুনে পুড়ে ছাই

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে মধ্য রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি মনোহারী দোকান। এতে প্রায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত মধ্য রাতে কটিয়াদী পৌর শহরের পুরাতন বাজার প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, ৪ জানুয়ারি শনিবার মধ্য রাতে নূরুল ইসলাম এর মুদি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় দোকানে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত মনোহারী দোকানী নূরুল ইসলাম বলেন, আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং আমার সম্পূর্ণ দোকান আগুনের পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *