• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভৈরবের দুই শহিদ পরিবারের জন্য শীতবস্ত্র নিয়ে গেলেন ইউএনও

# মিলাদ হোসেন অপু :-
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ হওয়া ভৈরবে দুই পরিবারের জন্য শীতবস্ত্র নিয়ে গেলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। আজ ৪ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে শহিদ জোবায়ের ও একই ইউনিয়নের মধ্যেরচর গ্রামের শহিদ কবিরের বাড়িতে শীতবস্ত্র নিয়ে যান ইউএনও। এসময় দুই পরিবারের সাথে দীর্ঘক্ষণ আলাপকালে তাদের সার্বিক খোঁজ খবর নেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারের সদস্যদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জানা যায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হোন গকুলনগর গ্রামের শহিদ জোবায়ের ও নরসিংদীতে নিহত হোন মধ্যেরচর গ্রামের কবির মিয়া।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে সারা দেশে অসংখ্য মানুষ মারা গেছে, আহত হয়েছে হাজারও মানুষ। সারাদেশের ন্যায় ভৈরবেও কয়েকশ মানুষ আহত হয়েছেন। ঢাকা-নরসিংদীতে ভৈরবের জোবায়ের ও কবির গুলিতে নিহত হন। দুজনের নিহত ঘটনায় আমরা ব্যথিত দুঃখিত। আমরা প্রশাসনের পক্ষ থেকে গুরুতর আহত নিহত পরিবারের সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *