• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচররে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ

কুলিয়ারচররে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের
কার্যনির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন সোমবার দুপুরে উপজেলা সদরে ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মুছা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল আজিজ, বাবু সলিল কান্তি রায় ও ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. জাকারিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক রোকনোজ্জামান, সাংগঠনিক সম্পাদক নয়ন মনি সাহা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. আনোয়ারুল হক আমান, মোহাম্মদ আরীফুল ইসলাম ও মো. নাঈমুজ্জামান নাঈমসহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে এসোসিয়েশনের পক্ষে অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *