• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিযারচরে পানিতে ডুবে এক কলেজ ছাত্রীর মৃত্যু

কুলিযারচরে পানিতে ডুবে
এক কলেজ ছাত্রীর মৃত্যু

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সুমাইয়া (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। ২৮ জুন রোববার বিকালে পৌরসভার পৈলনপুর মহল্লার পিছনে মোহসিন খালে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে ।
কুলিয়ারচর সরকারি কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তার পৌরসভার পৈলনপুর মহল্লার সৌদী প্রবাসী মো. ইকবাল হোসেন (সেলিম) এর কন্যা বলে জানা যায়।
সুমাইয়ার দাদা কুলিয়ারচর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, রোববার বিকালে সুমাইয়াসহ ৪/৫ জন একসাথে মিলে তাদের বাড়ির পিছনে মোহসিন খালের পানিতে গোসল করতে খালে নামে। সাঁতার না জানায় সুমাইয়া হঠাৎ পানিতে ডুবে যায়। অন্যরা সুমাইয়াকে পানির উপরে দেখতে না পেয়ে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে পেটে পানি ভর্তি অবস্থায় খাল থেকে উদ্ধার করে তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়ার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কলেজ ছাত্রীর মৃত্যুর খবর শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *