• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

# আফসার হোসেন তূর্জা :-
ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ও তার ভক্তরা। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ভৈরব শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড ফল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে দুর্জয় মোড়ে গিয়ে শেষ হয়।
পরে আলহাজ্ব এ আই এম মাহাবুব উল্লাহ আল কাদরী’র সভাপতিত্বে ও মাওলানা সালাহউদ্দিন ও মাওলানা মেশকাত রেজা’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মাওলানা উসমান গনী, মাওলানা হারুনুর রশীদ রেজভী, মাওলানা খন্দকার দীন ইসলাম পীর সাহেব ও হাজী মোহাম্মদ রুবেল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আল্লামা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। এসব মিথ্যা মামলা দিয়ে সুন্নি জনতাকে দমিয়ে রাখা যাবে না। আল্লামা তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এছাড়া বক্তারা এই মামলার বিষয়ে সরকার সুষ্ঠু ব্যবস্থা নেবেন বলে আশা করে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর উসকানিতে গত শুক্রবার পুলিশের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *