# মো. আলাল উদ্দিন :-
১৬ ডিসেম্বর সোমবার ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষ থেকে সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় পাদদেশে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, নিসচার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মো. আলাল উদ্দিন। অনুষ্ঠানে নিসচা ভৈরব পরিবারের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, হাজী জামানসহ নিসচার সদস্য ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।