• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কুলিয়ারচরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা

# মুহাম্মদ কাইসার হামিদ :-
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানে প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাকীন মাশরুর খান ও তার সহধর্মিণী নুঝাত তাসনিম দৃষ্টি, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজা-ই রাব্বি ও শাকিল আহমেদ।
চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *