• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সোহেল সাধারণ সম্পাদক ইসরাইল

কিশোরগঞ্জ সদর উপজেলা
বিএনপির সভাপতি সোহেল
সাধারণ সম্পাদক ইসরাইল

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রোববার সকালে জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। জেলা কমিটির সভাপতি ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম উদ্বোধক ছিলেন। উপজেলা শাখার আহবায়ক ও জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
এ ছাড়াও বক্তৃতা করেন বিশেষ অতিথি দলের ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারছ আলী মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি লায়লা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল আমিন আকিল, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু নাসের সুমন, জেলা ছাত্রদল সভাপতি মারুফ মিয়া প্রমুখ।
কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বিতীয় অধিবেশনে বিকাল ৪টায় প্রধান অতিথি হাবিব উন নবী খান সোহেল সভাপতি হিসেবে খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে হাজী ইসরাইল মিয়ার নাম ঘোষণা করেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, চার বছর পর সম্মেলন হয়েছে। মোট ১০১ সদস্যের কমিটি হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটির পরামর্শক্রমে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর আলোচনা সভায় এই সম্মেলন অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেকেই এসেছেন জানিয়ে এক বক্তা নেতাদের সতর্ক করে দিয়ে বলেন, নতুন কমিটিতে ১৭ বছরের পরীক্ষিত ত্যাগী নেতাদের স্থান দিতে হবে, যেন কোন আওয়ামী লীগের লোক ঠাঁই না পান। এসময় উপস্থিত নেতা-কর্মীরা করতালি দিয়ে সমর্থন ব্যক্ত করেন।
প্রধান অতিথি হাবিব উন নবী খান সোহেল আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দলের শক্তি ও সংহতি বৃদ্ধির তাগিদ দিয়েছেন। তিনি বলেন, গত ১৭ বছর বিএনপি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছে। শেষ পর্যন্ত স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস। সকাল থেকেই পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে সম্মেলনে সামিল হয়। সবার মাঝেই ছিল একটি উৎসবের আমেজ। বেশ কয়েকটি বড় মিছিল এসেছে প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে। সুশৃংখল পরিবেশে সম্মেনল সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *