• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে মহান বিজয় দিবস উদযাপন

# মিলাদ হোসেন অপু :-
আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ভৈরবে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ভৈরব উপজেলা প্রশাসন। বর্ণিল সাজে সাজানো হয়েছে ভৈরব উপজেলা পরিষদ, ভৈরব পৌরসভা, র‌্যাব-১৪ ভৈরব কার্যালয়, ভৈরব থানা, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আজ ১৬ ডিসেম্বর সোমবার নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য দুর্জয় পাদদেশ ভোর ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাষ্কর্য ‘দুর্জয় ভৈরব’ পাদদেশে ভৈরববাসীর পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের অগণিত শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৯টায় ভৈরব উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন।
কুচকাওয়াজ শেষে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভা সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি।
এছাড়াও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।
দিন ব্যাপি কর্মসূচির মধ্যে বিকালে উপজেলা পরিষদ মাঠে কড়ইতলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী করে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজন সমাপ্ত করা হয়। সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়া ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল মাঠে তিনদিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে। এছাড়া ভৈরব বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করে। এদিকে গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ভৈরব উপজেলা গণ অধিকার পরিষদের উপ-কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ কাজল এর নেতৃত্বে দলটি দিনব্যাপী কর্মসূচি উদযাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *