• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদী বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কটিয়াদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুহাম্মদ আজিজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন শিহাব, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাঈল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন প্রমুখ।
সংবর্ধনা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *