• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কটিয়াদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন খন্দকার, জালালপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. ইসরাইল, যুবদল নেতা মাহাবুবুল আলম মাসুদ প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি দলীয় নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস অফিসের প্রতিনিধি, আনসার ভিডিপি কর্মকর্তা, বণিক সমিতির আহবায়ক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *