# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় শৈতী হোম ফিটিংসের তৃতীয় শোরুম উদ্বোধন করা হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার বাদ আসর দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে শোরুম উদ্বোধন করা হয়। শোরুমের স্বত্ত্বাধিকারী কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান খান মনিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি মুজিবুর রহমান বেলাল, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাবেক পৌর কমিশনার আতিকুল ইসলাম শামীম, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ খান অভি প্রমুখ।