• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন |
  • English Version

মহিষ চুরি করে আনা দুই চোর গণপিটুনিতে নিহত

মহিষ চুরি করে আনা দুই
চোর গণপিটুনিতে নিহত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে একটি মহিষ চুরি করে আনা দুই পেশাদার চোরকে জনতা গণপিটুনিতে হত্যা করেছে বলে জানা গেছে। এরা হলেন, অষ্টগ্রামের কাগজি গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৮) ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার ছারু মিয়ার ছেলে মো. শাহজাহান (৪০)।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের নামে অষ্টগ্রাম ও নাসিরনগর থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এদের মধ্যে শাহজাহান চিহ্নিত ডাকাত বলে তিনি জানিয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর এই হত্যার বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ওসি বলেন, হাওরের পানি কমে যাওয়ায় ডুবন্ত রাস্তাগুলো ভেসে উঠেছে। ফলে গরু-মহিষ চুরির প্রকোপ বেড়েছে। যে কারণে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। নিহত দুজন আজ ১৪ ডিসেম্বর শনিবার ভোরে অষ্টগ্রামের মনোহরপুর গ্রাম থেকে একটি মহিষ চুরি করে নৌকাযোগে অষ্টগ্রামের দেওঘর এলাকায় আসলে জনতা তাদের ধরে স্থানীয় প্রইমারি স্কুলে বেঁধে গণপিটুনি দিয়ে হত্যা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *