• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি
বিরোধী দিবস পালিত

# রাজন সরকার :-
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে পরিষদ চত্ত্বরে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। পরে একই স্থানে সততা সংঘের সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকদের সমন্বয়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার মো. নূর-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গীতা রানী সাহা, জাহানারা খাতুন, মো. মনিরুল আলম, আ.ন.ম তানভীর হায়দার, রাজন সরকার, দিলিপ রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *