• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরব উপজেলায় বিটপুলিশিং কার্যক্রম, মানুষকে আর থানায় আসতে হবে না

ভৈরব উপজেলায় বিটপুলিশিং কার্যক্রম
মানুষকে আর থানায় আসতে হবে না

# মো. আল আমিন টিটু :-

ভৈরব উপজেলার ইউনিয়নগুলোতে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। অভিযোগ করতে কিংবা যেকোনো প্রয়োজনে গ্রামের মানুষকে আর শহরের থানায় যেতে হবে না। হাতের কাছেই থাকবে পুলিশ সেবা।
২৮ জুন রোববার দুপুরে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নে বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অফিস উদ্বোধন করেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি রেজওয়ান দীপু।
জানা যায়, ইতিমধ্যে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়ছে। আজ আবার আগানগর ইউনিয়নে অফিস উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি অফিস ও পৌরসভায় আরও ৪টি অফিসসহ মোট ১১টি বিট পুলিশিং অফিস উদ্বোধন শেষে একযোগে কাজ করবে। এতে বাড়বে পুলিশের সেবার মান। আর এসব অফিস থেকে নানা সুযোগ-সুবিধা ভোগ করবে জনগণ।
উদ্বোধনে প্রধান অতিথি ভৈরব-কুলিয়ারচর সার্কেল এএসপি রেজওয়ান দীপু বলেন, মানুষ ঘরে বসেই নিতে পারবেন পুলিশ সহায়তা। এতে পুলিশের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। পুলিশ জনগণের মধ্যে দূরত্ব হ্রাস পাবে। ফলে একদিকে যেমন প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে অন্যদিকে পুলিশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।
প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সেবা নিশ্চিত করতে সর্বদা নিয়োজিত থাকবে বিট পুলিশিং কার্যক্রম।
এসময় তিনি আরো বলেন, সমাজের নানা অপরাধ দমণে এবং মানুষের কল্যাণে ও পুলিশের সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীন, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাহালুল খান বাহার ও আগানগর বিট পুলিশিং অফিসের এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আগানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, ভৈরব হাজী আসমত কলেজের প্রভাষক মো. সেলিম মিয়া, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ও প্যানেল চেয়ারম্যান মো. ফারুক শিকদার ও ইউপি সদস্যগণসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয় লোকজন ও ইউপি সদস্যদের মাঝে বিশেষ মুহুর্তে ব্যবহৃত প্রয়োজনীয় ভৈরব থানা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিদ্যুৎ অফিসের মোবাইল নাম্বার সম্বলিত ২ হাজার স্টিকার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *