• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
  • English Version

নানা অনিয়মের অভিযোগে অষ্টগ্রাম বিএনপি সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

নানা অনিয়মের অভিযোগে
অষ্টগ্রাম বিএনপি সভাপতিকে
কারণ দর্শানোর নোটিশ

# নিজস্ব প্রতিবেদক :-
নানা অনিয়মের অভিযোগে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে জেলা কমিটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের নির্দেশে জেলা কমিটির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরে ১৮ নভেম্বর সোমবার নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ৫ আগস্টের পর থেকে সাঈদ আহমেদ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। ২৫ আগস্ট সাঈদ আহমেদের নেতৃত্বে অষ্টগ্রামের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেনাবাহিনীর নেতৃত্বে তিনটি ড্রেজার জব্দ করা হয়েছে। বিভিন্ন মামলায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রবাসী ও নিরীহ জনসাধারণকে আসামি করতে সাঈদ আহমেদের নেতৃত্বে থানায় এজাহার দায়ের করা হয়েছে। তিনি দলীয় নিয়ম বহির্ভুতভাবে অষ্টগ্রাম উপজেলা অটো-মিশুক সমিতির অনুমোদন দিয়েছেন। এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ভীষনভাবে ক্ষুন্ন করেছে। এছাড়া গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অষ্টগ্রাম উপজেলা বিএনপি কোন কর্মসূচী পালন করেনি।
এসব অভিযোগের প্রেক্ষিতে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। সৈয়দ সাঈদ আহমেদকে ফোন করলে নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘আমি এসব অনিয়মের সাথে জড়িত নই। আগামী ৭ দিনের মধ্যেই নোটিশের জবাব দেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *