• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক :

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। ২ মার্চ সোমবার গভীর রাতে ভৈরব পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়ার দুলাল মিয়ার ছেলে বিজয় (২২), একই এলাকার আবু ছিদ্দিকের ছেলে জাকারিয়া (১৯) ও মৃত আশাদ মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে জয় (১৯), কুলিয়ারচর খিজিরপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে শফিকুল ইসলাম টাইগার (২২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর এলাকার ফয়জুল্লাহ মিয়ার ছেলে আশিক (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই মহসিনের নেতৃত্বে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের হয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে ৫ ডাকাতকে আটক করে। অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ছুরি, চাপাতিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *