• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

# আলহাজ্ব সজীব আহমেদ :-
ভৈরবে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় ভৈরব কমলপুরস্থ বিএনপি অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি হাজী শাহীনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির উপজেলার ৭টি ইউনিয়ন, পৌরসভার ১২টি ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন, ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান।
আলোচনা সভা শেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করাসহ দেশবাসীর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *