• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ভেজাল গুড় কারখানায় অভিযানে জরিমানাসহ কারখানা বন্ধ ঘোষণা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে কারখানা মালিক সিন্দু পোদ্দারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। এসময় সহযোগিতায় ছিলেন, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের রাণীর বাজার শাহী মসজিদ সংলগ্ন এলাকায় বিষাক্ত ও পঁচা চিনির সাথে ফিটকারী, হাইড্রোজ ও রং মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। অস্বাস্থ্যকর পরিবেশে আবাসিক এলাকায় গড়ে উঠেছে ভেজাল কারখানাটি। কারখানাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সিন্দু পোদ্দারের ছেলে শিমুল পোদ্দার।
এদিকে ৪ নভেম্বর রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কারখানায় যায় ভৈরবের কয়েকজন সাংবাদিক। সরেজমিনে দেখা যায়, কারখানাটিতে ভারতীয় অবৈধ অপরিশোধিত পঁচা চিনি দিয়ে তৈরি করছে গুড়। সাথেই রয়েছে ফিটকারী, হাইড্রোজ ও রং। সত্যতা দেখে এসময় উপস্থিত কয়েকজন সাংবাদিকরা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে তাদের প্রতিনিধি স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম কারখানাটি তালা বদ্ধ করে চলে যায়। পরদিন বিকালে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে মালিক শিমুল পোদ্দারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানায় উৎপাদিত ভেজাল গুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে ঢাকার ল্যাবে পাঠানো হয় এবং একইসাথে কারখানাটি আপাতত বন্ধ রাখতে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে স্থানীয়দের দাবি, ভৈরব শহরের একটি ঐতিহ্যবাহী মসজিদ শাহী মসজিদ। পাশেই ভেজাল গুড় তৈরির কারখানা। এখানে কয়েক হাজার মানুষের বসবাস। নিয়মিত কারখানায় তৈরি হয় ভেজাল গুড়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রহিমা বেগম জানান, কারখানার পাশেই আমি পরিবার নিয়ে তিনতলা বিল্ডিংয়ে থাকি। কারখানার কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে গেছি আমরা। পঁচা-বাসি গন্ধে বমি পর্যন্ত হয়। আবাসিক এলাকায় কারখানাটি দীর্ঘদিন যাবত ভেজাল গুড় উৎপাদন হচ্ছে তার অভিযোগ।
এ বিষয়ে উপজেলা প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, ভেজাল সব খাবারই মানবদেহের জন্য ক্ষতিকর। চিনি, ফিটকারী, হাইড্রোজ ও রং ব্যবহার করে তৈরি গুড় খেলে মানবদেহের অনেক ক্ষতি হবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, খবর পেয়ে আজ বিকেলে আমি কারখানাটিতে অভিযান চালিয়েছি। খুবই অস্বাস্থ্যকর পরিবেশে চিনি দিয়ে গুড় উৎপাদন করছে তারা। কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে কারখানাটির উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। গুড়ের নমুনা ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে। ভেজাল প্রমাণিত হলে কারখানা মালিকের কঠোর শাস্তিসহ কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *