• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ জন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায়
নিহত ১ আহত ৪ জন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের নতুন বৌলাই এলাকায়। নিহত ব্যক্তি অটোযাত্রী করিমগঞ্জের রাজকুন্তি এলাকার সুন্দর আলী (৫০)। আহত হয়েছেন অটোযাত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার তেরহাসিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (৩০) ও মোটরসাইকেল আরোহী সদর উপজেলার শোলাকিয়া এলাকার খোকন মিয়ার ছেলে বায়েজিদসহ (২০) আরও দুজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জের দিকে যাওয়া অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইলের সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটেছে। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *