# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের (কেটিএফ) দুই বছর মেয়াদী ২১ সদস্যের নতুন কমিটির গঠিত হয়েছে। ৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে জেলার ২৬টি সাংস্কৃতিক সংগঠন সভা করে চন্দ্রাবতী থিয়েটারের সভাপতি মীর আশরাফুল হক চঞ্চলকে সভাপতি ও প্রতিধ্বনি থিয়েটারের সভাপতি আবু জাবিদ ভূঞা সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।
সংগঠনের সাবেক সহ-সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গঠিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন প্রেসিডিয়াম সদস্য হারুন-আল রশিদ, আব্দুল ওয়াহাব, ধনেশ পণ্ডিত, মানস কর ও ইলিয়াস কাঞ্চন, যুগ্ম-সম্পাদক আসলামুল হক আসলাম ও বিপুল মেহেদী, সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম রুয়েল, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুব্রত দে টুনটুন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া খান মিল্কী প্রমুখ।