# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বদর উদ্দিনকে র্যাব গ্রেপ্তার করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, সোমবার বিকাল ৪টার দিকে র্যাব ক্যাম্পের সামনে থেকে বদর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি মামলার আসামি ছিলেন না। অজ্ঞাত হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদর উদ্দিনকে র্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় গত ১৬ অক্টোবর কামরুল ইসলাম মেম্বার নামে এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের তালিকায় বদর উদ্দিনের নাম ছিল না। তাকে অজ্ঞাত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। বদর উদ্দিন দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।